• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মাদারগঞ্জে টাকা ছাড়া কোন কাজ করে না প্রাথমিক শিক্ষা অফিস

দিনকাল বিডি ২৪ / ১৩০ Time View
প্রকাশঃ রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

এম আর সাইফুল, মাদারগঞ্জ, জামালপুরঃ
জামালপুরের মাদারগঞ্জে প্রাথমিক শিক্ষা অফিসে
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের কোন কাজ টাকা ছাড়া করে না বলে অভিযোগ উঠেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিরুদ্ধে ।

শনিবার (৯ ডিসেম্বর) উপজেলার বালিজুড়ী বাজারে অবস্থিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নিজস্ব ভবনে মাদারগঞ্জ উপজেলা শাখা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মাদারগঞ্জ উপজেলা শাখা’র উপদেষ্টা ওবায়দুর রহমান বেলাল। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি

মাদারগঞ্জ উপজেলা শাখা’র সভাপতি রাখাল চন্দ্র সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা, পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির,

মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু অরুণ কুমার সাহা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখা’র সভাপতি মুহাম্মদ হাবিবুল্লাহ, অধ্যক্ষ আলহাজ্ব মোঃ গোলাম রব্বানী প্রমুখ। এ সময় মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাদল, রায়হান রহমতুল্লাহ রিমু, নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাহী সম্পাদক মাহমুদুল হক মামুন। তিনি বলেন মাদারগঞ্জে প্রাথমিক শিক্ষা অফিসে টাকা দিলে কাজ করে না দিলে কাজ আটকে রাখে উপজেলা শিক্ষা অফিস। তিনি আরো বলেন আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কাছে জিম্মি হয়ে আছি কোন একটা কাজ অর্থ বিনিময় ছাড়া হয়না এবং নতুন শিক্ষকদের তালিকা করে অর্থ আদায় করে।

এমন বক্তব্যে উপস্থিত সকল শিক্ষক সহমতপোষণ করেন। পরে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে উপস্থিত অতিথিবৃন্দের পরিচয় করিয়ে দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখা’র সভাপতি মুহাম্মদ হাবিবুল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category