• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বসুন্ধরা শুভসংঘের স্কুল উদ্ধোধন

দিনকাল বিডি ২৪ / ১৬১ Time View
প্রকাশঃ সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

‌কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধিঃ
সারা‌দে‌শে ঝ‌ড়ে পড়া শিশু‌দের শিক্ষার আলোয় আলো‌কিত কর‌তে অভাবনীয় এক উদ্যোগ নি‌য়ে‌ছে দে‌শের শীর্ষ শিল্প গ্রুপ বসুন্ধরা। এরই ধারাবা‌হিকতায় কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে স্কুল চালুর সিদ্ধান্ত নেয় বসুন্ধরা শুভসংঘ। সোমবার‌ বিকেল ৩ টায় ব্রহ্মপুত্র নদ বে‌ষ্ঠিত উপ‌জেলার দুর্গম চরাঞ্চল বু‌ড়াবু‌ড়ি ইউনিয়‌নের জলঙ্গারকু‌ঠি‌তে বসুন্ধরা শুভসংঘ স্কু‌লের উদ্বোধ‌ন করা হয়। স্কুল‌টি উদ্বোধন ক‌রেন উপ‌জেলা শিক্ষা কর্মকর্তা আমির হো‌সেন।

শুভসং‌ঘের উপ‌জেলা শাখার সভাপ‌তি নু‌রে আলম সি‌দ্দিকীর সভাপ‌তিত্বে বক্তব‌্য রা‌খেন, কালের কণ্ঠর প্রতিনিধি ও শুভসংঘের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান মানু, উপ‌দেষ্টা সা‌জাদুল ইসলাম, সাংগঠ‌নিক সম্পাদক মাসুম ক‌রিম, সহ-সভাপ‌তি আইনুল ইসলাম, স্বাস্থ‌্য সহকারী বি.এম আব্দুল ওহাব শাহ্, সাংবা‌দিক আব্দুল মা‌লেক, অ‌ভিভাবক হায়দার আলী।

এ সময় বক্তরা ব‌লেন, দে‌শের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ বসুন্ধরা সব সময় অসহ‌ায় পা‌শে মানু‌ষের পা‌শে র‌য়ে‌ছে। শীত কিংবা বন‌্যায় প্রতি‌টি প্রাকৃ‌তিক দু‌র্যো‌গে সাহা‌য্যের হাত বা‌ড়ি দেয় বসুন্ধরা গ্রুপ। এবার ঝ‌ড়ে প‌ড়া শিশু‌দের শিক্ষার আলোয়

আলোকিত কর‌তে মহৎ উদ্যোগ নি‌য়েছেন তারা। আমরা বিশ্বাস ক‌রি এই চ‌রে আর এক‌টি শিশুও ‌সু‌শিক্ষা থে‌কে ব‌ঞ্চিত হবে না। তারা উচ্চ‌ শিক্ষা গ্রহণ ক‌রে কু‌ড়িগ্রাম তথা উলিপু‌রের মুখ উজ্জল কর‌বে। নিভৃত পল্লী‌তে বসুন্ধরা শুভসংঘ স্কুল চালু করায় কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন তারা। উদ্ধোধনী অনুষ্ঠা‌নে শুভসংঘ উপ‌জেলা শাখার সদস‌্যরা ও স্থানীয় অ‌ভিভাবকগণ উপ‌স্থিত ছি‌লেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category