ফজলে মওলা,বদলগাছী(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে থানার আশেপাশেই সন্ধ্যার পর মাদক সেবীদের ব্যপক মহরা। খোঁজ নিয়ে জানা যায় থানার উত্তর পার্শে পুরাতুন ব্রীজের পূর্ব পাশে কয়েক টি স্থানে চলছে মাদক ব্যবস্য ও দেবীদের ব্যপক মহরা। এছাড়া বদলগাছী উপজেলা সদরে অবস্থিত সরকারি মডেল পাইলট হাইস্কুলের উত্তর পার্শে এক অংশে প্রতিনিয়ত সন্ধ্যার পর চলছে মাদক সেবীদের আনাগুনা ও সেবন। সরেজমিনে স্থানীয় মুদি দোকান ব্যবসায়ীরা অতি ক্ষোভের সাথে বলেন পাইলট হাইস্কুলের জাগায় আলফা কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হওয়ার পর সন্ধ্যায় মাদক সেবীদের দখলে।
প্রতিদিন সকালে দেখা যায় ফেন্সিডিলের খালি বোতল। স্কুলের পার্শে ছিটানো ছরানো খালি বোতল শিক্ষার্থীদের চোখে পড়ে। হাইস্কুলের উর্ত্তি বয়সের ছেলেরা আস্তে আস্তে বিপদ গ্রামীর দীক স্থাপিত হচ্ছে। তারা বলেন সরকারি স্কুলের পার্শেই এসব কর্মকান্ড নিয়ে অভিভাবক গন হতাশায় গুস্ত হয়ে পড়েছে।
এব্যপারে সরকারি মডেল পাইলট হাইস্কুলে প্রধান শিক্ষক মোজাফফর হোসেন বলেন ইতি পূর্বে এই রকম কথা শুনেছিলাম। তবে শিক্ষা প্রতিষ্ঠানে এধরনের কাজ হলে সভাপতির সংঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। থানার অফিসার ইনচার্জ মাহবুবর রহমান বলেন আমি নতুন এসেছি খোঁজ নিয়ে সঠিক হলে কঠোর ভাবে ব্যবস্থা নেওয়া হবে মাদকের সংঙ্গে কোন আপস নেই।