• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আত্রাইয়ে মোল্লা আজাদ সরকারি কলেজের ৬৩ শিক্ষক-কর্মচারী রাজস্বখাতে স্থানান্তরিত

দিনকাল বিডি ২৪ / ১৬৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ঐতিহ্যবাহী মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ৬৩ শিক্ষক-কর্মচারী রাজস্বখাতে স্থানান্তরিত হয়েছে। গত ৮ আগস্ট ২০১৮ তারিখে কলেজটি সরকারি করণ করা হয়।

এরপর শিক্ষক-কর্মচারীর সনদ ও কাগজপত্র যাচাই-বাছাই শেষে গত ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তানজিলা খানম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরন বিধিমালা ২০১৮ এর বিধি ৫ ও ৬ মোতাবেক নিয়োগ প্রদান করেন।

নিয়োগ বিধি মোতাবেক গত ১১ ডিসেম্বর ডিজির নিকট ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কলেজের উপাধ্যক্ষ মাহবুবুল হক দুলু যোগদান করেন। এরপর গতকাল ১২ ডিসেম্বর মঙ্গলবার সকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে অনার্সের শিক্ষক-কর্মচারিসহ সরকারিকৃত ৬২ শিক্ষক কর্মচারী যোগদানপত্র জমার মাধ্যমে সকল শিক্ষক-কর্মচারি সরকারিভাবে নিয়োগ পেলেন। শিক্ষক-কর্মচারীর চাকুরী সরকারিকরণ হওয়ায় তারা উল্লাস প্রকাশ করে মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ উপাধ্যক্ষ মাহবুবুল হক দুলু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়ে আজ তার বাস্তবায়ন করলেন। কলেজ ও শিক্ষক-কর্মচারীদের সরকারি করায় মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, শিক্ষা সচিব ও প্রয়াত সংসদ সদস্য ইসরাফিল আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category