শেরপুর প্রতিনিধি
আজ শনিবার ১৬ ডিসেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নিয়ে গঠিত হিউম্যানিটি অফ শেরপুর ফাউন্ডেশনের উদ্যোগে সদর উপজেলার কামারের চর এলাকায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। গতকাল সকালে শহরের কালিগঞ্জ ও বিকালে শহরের পৌর পার্কে শীতার্ত দরিদ্র মানুষের মধ্যে কম্বল
বিতরণ করা হয়েছে।
হিউম্যানিটি অফ শেরপুর ফাউন্ডেশনের স্থানীয় সদস্যরা দরিদ্র শীতার্ত মানুষ বের করে কম্বলের স্লিপ দিয়ে আসেন।পরে সবাইকে জড়ো করে ¯স্লিপ দেখে কম্বল বিতরণ করেন।জানা গেছে সংগঠনের এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
অরাজনৈতিক এই সংগঠনটি গেল করোনা কালিন সময় থেকে শুরু করে অদ্যাবধি শেরপুরের বিভিন্ন অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য,যে কোন দুর্যোগে ত্রান সহয়তাসহ ঈদ ও নানা উৎসবে দরিদ্র মানুষের পাশে দাড়িয়ে আসছে।এ যাত্রায় এক হাজার কম্বল বিতরণ করা হয়েছে।