রমেশ সরকার, শেরপুর প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৫, শেরপুর-৩ (শ্রীবরদী -ঝিনাইগাতী) আসনে দীর্ঘ কয়েক যুগ পর তৃণমুল থেকে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন মুক্তিযোদ্ধা সন্তান তরুন নেতা এ.ডি.এম শহিদুল ইসলাম। এতেকরে এ আসনের আওয়ামীপন্থি সকল শ্রেণি পেশার মানুষ খুশি হয়েছেন। সকলের কাছে রয়েছে তার ব্যাপক গ্রহণ যোগ্যতা। সদা হাস্যজ্জল ও সদালাপি এ তরুন নেতা সকল বয়সী মানুষের কাছে রয়েছে জনপ্রিয়তা। সকল শ্রেণির ভোটাররা মনে করছেন তিনিই যোগ্য প্রার্থী।
সাবেক এমপি এডভোকেট হালিম সাহেবের পর এ আসন থেকে তৃণমুল থেকে উঠে আসা কোন নেতা আওয়ামীলীগের মনোনয়ন পায় নাই। দীর্ঘদিন পর এই প্রথম এ আসন থেকে তৃণমুল থেকে উঠে আসা এক জন জনপ্রিয় লোক আওয়ামীলীগে টিকিট পেয়ে মনোনীত হয়েছেন।
আগামী ৭ জানুয়ারী ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে এ.ডি.এম শহিদুল ইসলাম এ আসন থেকে এমপি নির্বাচিত হবেন এমনটিই প্রত্যাশা করছেন নেতাকর্মীসহ সাধারন ভোটাররা।
এব্যাপারে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ.ডি.এম শহিদুল ইসলামের সাথে কথা হলে তিনি এ প্রতিনিধিকে বলেন, আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ব্যাপক ভোটে বিজয়ী হয়ে এ আসনটি বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেব এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরলসভাবে কাজ করে যাব।