• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনয়ন পেলেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

দিনকাল বিডি ২৪ / ১৩৬৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’ র) থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

আজ সন্ধ্যায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয়ভাবে ২৩২ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। তাদের মধ্যে নাটোর-১ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বিএনপির কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সাবেক সদস্য, সাবেক মন্ত্রী এবং লালপুর-বাগাতিপাড়া আসনের প্রয়াত সংসদ সদস্য মরহুম ফজলুর রহমান পটলের কন্যা। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং বর্তমানে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয়ভাবে শিক্ষিত, তরুণ ও পেশাজীবী প্রজন্মের কাছে তিনি ইতোমধ্যেই একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় প্রার্থী হিসেবে পরিচিতি লাভ করেছেন।

মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন,

দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি সেটি জনগণের আস্থা ও ভালোবাসা দিয়ে পালন করতে চাই। নাটোর-১ আসনের মানুষের অধিকার আদায়ে বিএনপি সবসময় পাশে ছিল, আগামীতেও থাকবে।

রাজনৈতিকভাবে নাটোর-১ (বাগাতিপাড়া-লালপুর) আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। এ আসনে প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামী—দু’পক্ষেই সম্ভাব্য প্রার্থী নিয়ে তৃণমূল পর্যায়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category