রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি,,
নওগাঁর রাণীনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার বাসষ্ট্যান্ড বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে স্থানীয় অডিটোরিয়ামে যুবদলের যুগ্ন আহবায়ক আতিকুল ইসলাম জেমস এর সঞ্চালনায় যুবদলের আহবায়ক মোজাক্কির হোসেনের সভাপতিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নওগাঁ জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু, যুগ্ন আহবায়ক ময়নুল হক লিটন, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগান সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সদস্য আল-ফারুক জেমস্, নওগাঁ-৬ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আত্রাই উপজেলা বিএনপির সভাপতি রেজাউল ইসলাম রেজু প্রমূখ।