• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজারহাটে হারানো শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

দিনকাল বিডি ২৪ / ১৩৮ Time View
প্রকাশঃ শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
হারানো শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। শুক্রবার(২২ ডিসেম্বর) বিকেলে একজন অটোচালক নাজিমখা নামক বাজারে মোঃ আফফান আরিফ(৫) নামের একটি শিশুকে পেলে তিনি থানায় দিয়ে যান।

পুলিশ জানায়, রাজারহাট থানা পুলিশের একটি টিম শিশুটির দেওয়া তথ্য অনুযায়ী অভিভাবকের অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানকালে শিশুটির অভিভাবকের সন্ধান পাওয়া যায়। শিশুটি কুড়িগ্রাম সদর উপজেলার নাজিরা মিয়াপাড়া গ্রামের গোলাম উল্লাহ্‌র পুত্র। শিশুটি তার মা-বাবাসহ নাজিমখাঁ বাজার এলাকায় জনৈক এবাদুল হকের বাসায় বেড়াতে এসেছিলেন। সেখান থেকেই শিশুটি বের হয়ে নাজিমখা বাজারে আসেন।

শনিবার(২৩ ডিসেম্বর) দুপুরে রাজারহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোস্তাফিজুর রহমান জানান, শিশুকে তার অভিভাবকের জিম্মায় প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category