খন্দকার মেহেদী হাসান আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি সদরের সুপুকুর নামক স্থানে এনজিও ম্যানেজারের নির্মানাধীন বাড়ীতে হামলা চালিয়ে নতুন নির্মানাধিন ইটের প্রাচীর ভেঙ্গে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। এঘটনায় এনজিও ম্যানেজারের স্ত্রী জান্নাতুল ফেরদৌস বাদী হয়ে ৪/৫ জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে জানাযায়, আদমদীঘির জিনইর গ্রামের একটি এজিও সংস্থার ম্যানেজার মিলন হোসেন আদমদীঘি সদরের সুপুকুর নামকস্থানে জায়গা কিনে তাতে ইটের ভবন নির্মানের কাজ করে আসছিলো।
কাজ শুরু থেকে উপজেলার তালশন গ্রামের প্রতিপক্ষ মোমিদুল ইসলাম ও আনোয়ার হোসেন প্রায় ঝামেলা করে কাজ বন্ধ করে দিতো। এর একপর্যায়ে মোমিদুল, আনোয়ার ও স্থানীয় নেতৃবর্গসহ ইউপি সদস্য তাজুল ইসলামের উপস্থিতিতে আদমদীঘি ইউনিয়ন পরিষদের সার্ভিয়ার দিয়ে জমি মাপযোগ করে সিমানা নির্ধারন করে পুনরায় কাজ শুরু করেন মিলন হোসেন।
গত রোববার ২৪ ডিসেম্বর সন্ধায় প্রতিপক্ষ মোমিদুল আনোয়ারসহ আরো অজ্ঞাত কয়েকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বেআইনে জনতায় দলবদ্ধ ভাবে নির্মাধীন বাড়ীতে হামলা চালিয়ে ইটের প্রাচীর ভাংচুর করে প্রায় ৩৫ হাজার টাকা ক্ষতিসাধন করে এবং অভিযোগকারিনীকে হুমকি ধামকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এব্যাপারে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবতী অভিযোগ পাওয়া বিষয় নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।