• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

উলিপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশের ব্রিফিং প্যারেড

দিনকাল বিডি ২৪ / ১২৬ Time View
প্রকাশঃ শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোতায়েনকৃত অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) সকালে উলিপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

উলিপুর থানা পুলিশের আয়োজনে ব্রিফিং প্যারেডে উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম বলেন, আমাদের সবার উদ্দেশ্য হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া। আমাদেরকে একটি টিম হিসেবে সবার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তিনি আরও বলেন, ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং

অফিসারসহ সবার সাথে সমন্বয় করে কাজ করতে হবে। সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে সকল পুলিশকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। ব্যালট পেপারসহ গুরুত্বপূর্ণ মালামাল, ভোটকেন্দ্র এবং ভোটকেন্দ্রে ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে সব রকম নাশকতার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান, উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) তামবিরুল ইসলাম প্রমুখ। ব্রিফিং প্যারেডে পুলিশের বিভিন্ন পদ-মর্যাদার পুলিশ সদস্য এবং নির্বাচন ডিউটিতে মোতায়েনকৃত অফিসার-ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category