এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া আসনের সাতকানিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড কেন্দ্রে ৩ শিশু নৌকা প্রতীকে সীল মেরে বাজিমাত সৃষ্টি করেছে।
অথচ, নির্বাচনী দায়িত্ব পালন করে যাচ্ছেন ম্যাজিস্ট্রেট সহ হাজার হাজার সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যরা। কিন্তু, তারা সহ প্রশাসনিক যন্ত্র কি একেবারেই অচল ছিলো যে, এমন একটি ষ্পর্ষকাতর বিষয় সম্পর্কে তারা কোনো ধরনের খেয়াল রাখতে পারছিলেন না! নাকি কোনো পক্ষের পক্ষাবলম্বনের চাপে পড়ে তারা নিথর হয়েছিলো?
এমন ঘটনার ৩ শিশু কর্তৃক নৌকা প্রতীকে সীল মারার ছবি সহ বিস্তারিত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নির্বাচন প্রশ্নবিদ্ধ করে তোলে।