• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

পার্বতীপুর-ফুলবাড়ী (দিনাজপুর-৫) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার বেসরকারী ভাবে নির্বাচিত

দিনকাল বিডি ২৪ / ১৮৫ Time View
প্রকাশঃ সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। রবিবার (৭ জানুয়ারী) অনুষ্ঠিত নির্বাচনে ১ লাখ ৬৭ হাজার ৪২৮ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হযরত আলী বেলাল ট্রাক প্রতীকে ভোট পেয়েছেন ২৬ হাজার ৪২৮। এটি তাঁর ৮ম বিজয়। এর আগে তিনি একই আসন থেকে আরো ৭বার নির্বাচিত হয়েছেন। এবার দিয়ে টানা ৮ বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হলেন।

জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ আসন থেকে টানা সাতবার আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে আসছেন। এবারেও ৮ বারের মতো তিনি নির্বাচিত হয়েছেন। এর মধ্যে তিনি বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী হিসেবে নিষ্ঠার সাথে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি ১৯৮৬ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত সাংগঠনিক সম্পাদক, ১৯৯১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সাধারন সম্পাদক ও ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি পদে নেতৃত্ব দিয়ে আসছেন। এবার নিয়ে তিনি অষ্টম বারের মত দলীয় মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হলেন।

এ দিকে অষ্টম বারের মতো এমপি নির্বাচিত হওয়ায় তাঁর নির্বাচনী এলাকায় দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন বলেন, ‘এ অঞ্চলের মাটি ও মানুষের নেতা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার, তিনি যতদিন সুস্থ্য থাকবেন ততদিন এ অঞ্চলের নেতৃত্ব দিয়ে যাবেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে দিনাজপুর জেলা আওয়ামীলীগ সহ পার্বতীপুর ও ফুলবাড়ি আওয়ামীলীগ পূর্বের মতই তরতর এগিয়ে যাবে, এ আত্মবিশ্বাস আমাদের সকলেরই রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category