• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত সাধন চন্দ্র মজুমদার

দিনকাল বিডি ২৪ / ১৬৪ Time View
প্রকাশঃ সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৬ নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসন হতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে অংশ গ্রহণ করে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

নওগাঁ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক গোলাম মওলা তার কার্যালয়ে বেসরকারিভাবে নৌকা প্রতীকের প্রার্থী সাধন চন্দ্র মজুমদারকে বিজয়ী ঘোষণা করেন। এসময় তিনি এই আসনে শতকরা ৬১ ভাগ ভোট পড়েছে বলে জানান।

নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাধন চন্দ্র মজুমদার মোট ১ লাখ ৮৬ হাজার ৯০০ ভোট পান। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব প্রার্থী খালেকুজ্জামান তোতা (সতন্ত্র ) ট্রাক প্রতীকে ভোট পেয়েছেন ৭৬ হাজার ৭২৯ ভোট। উল্লেখ্য সাধন চন্দ্র মজুমদার নওগাঁ-১ আসন থেকে ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ২০১৯ সালের ৭ জানুয়ারি হতে তিনি খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category