মো.ফোরকান, বাউফল, পটুয়াখালী: পটুয়াখালী-২ বাউফল আসন থেকে ৮মবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেন আ.লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে ১১৪টি ভোট কেন্দ্রে ১লাখ ২৪ হাজার ২শত ৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পাটি প্রার্থী মহসীন হাওলাদার পেয়েছেন ২ হাজার ৯শত ৫১ ভোট।
গতকাল রবিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
৮মবারের মতো জয়ের প্রতিক্রিয়ায় সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ সাংবাদিকদের বলেন, আমি ৪৫ বছর যাবত আ.লীগের রাজনিতির সাথে জড়িত। এলাকার নেতা-কর্মী ও সাধারণ জনগণের ভালোবাসায় ৮মবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি।
পরিবারের সাথে বেশী সময় না দিয়ে এলাকার মানুষের জন্য সময় বেশী দিয়ে আসছি। ঢাকায় জরুরী কাজ ছাড়া আমি এলাকার উন্নয়নের জন্য দলীয় নেতা কর্মী ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। এলাকার জনগণ ভালোবেসে নৌকার বিজয় সুনিশ্চিত করেছে। শেখ হাসিনার উন্নয়ন, জনগণের দোয়া ও ভালোবাসার এই জয়।
আ.স.ম ফিরোজ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে করে বলেন, বিভিন্ন ষড়যন্ত্র রুখে দিয়ে নৌকার বিজয় যেমন ছিনিয়ে আনা হয়েছে তেমনি সকলের দায়িত্ব হবে এলকায় শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখা। কোন ধরনের উস্কানিতে যেন বিশৃঙ্খলার সূষ্টি না হয় সেদিকে সকলের সর্তক থাকতে হবে।