• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীর আরডিএ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড

দিনকাল বিডি ২৪ / ১৪৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর আরডিএ মার্কেটে ভয়াবহ অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। অগ্নিকান্ড ঘটনার খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কি কারণে অগ্নিকান্ড ঘটনা ঘটেছে সেটি জানা যায়নি।

পরে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
আরডিএ মার্কেটে আগুনের লেলিহান শিখা দুর পর্যন্ত দেখা যাচ্ছে। আগুনের ভয়ে লোকজন মার্কেট থেকে দ্রæত বেরিয়ে আসছে। ব্যবসায়ীরাও যে যার মত মালপত্র নিয়ে বের হওয়ার চেষ্টা করছেন। কিন্তু কোথায় থেকে কিভাবে এই আগুনের সূত্র পাত কেউ বলতে পারছেন না। অগ্নিকাÐের ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতংক বিরাজ করছে।

মূলত আরডিএ মার্কেটের সামনের গেট থেকে দক্ষিনপাশে এ অগ্নিকান্ড ঘটনা ঘটেছে। এ মার্কেটের দক্ষিন পাশের দোকানগুলোর মধ্যে বেশিরভাগ, গ্যাস, বিভিন্ন ধরনের চামড়াজাত দ্রব্যের দোকানপাট রয়েছে।েএতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

তবে বর্তমান অগ্নিকান্ড পরিস্থিতি সম্পর্কে ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

এ মার্কেটটি অগ্নিনির্বাপনের জন্য খুবই ঝুঁকিপুর্ন উল্লেখ করে ফায়ার সার্ভিস থেকে বেশ কয়েকবার নোটিশ দেয়া হয়েছে। তারপরও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category