• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

আদমদীঘিতে শীতের প্রকোপ বৃদ্ধের লাশ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৩০ Time View
প্রকাশঃ শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে শীতের প্রকোপ বেড়েই চলেছে। শীতের কারনে অনেকেই ঘর থেকে বেড় হচ্ছেনা। এদিকে শীতের তীব্রতায় সান্তাহার থেকে আয়েজ উদ্দিন (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার (১৩ জানুয়াররী) সকালে সান্তাহার স্টেশন সংলগ্ন মুক্তিযোদ্ধা মার্কেটে প্রেসক্লাবের পাশ থেকে তার লাশ উদ্ধার করে। মৃত আয়েজ উদ্দিন নওগাঁর সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের উলিপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গত শনিবার ভোর রাতে সান্তাহার মুক্তিযোদ্ধা মার্কেটের প্রেসক্লাবের পাশে আয়েজ উদ্দিন নামের ওই বৃদ্ধের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা সান্তাহার ফাঁড়িতে সংবাদ দেন। এরপর পুলিশ লাশ উদ্ধার ও পরিচয় সনাক্ত করে মৃত ব্যক্তির স্বজদের নিকট লাশ হস্তান্তর করা হয়। সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমাস আলী সরকার জানান, বৃদ্ধ ব্যক্তিটি প্রেসক্লাবের গলিতে রাত যাবত করতো। তীব্র শীতের কারনে ওই বৃদ্ধের মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category