• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা বিমান’র সিটের নিচ থেকে ৩ কোটি ৯০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৬৬ Time View
প্রকাশঃ শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে :চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সিটের নিচে প্রায় ৩ কোটি ৯০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল পৌনে ৯ টার দিকে বিমান বন্দরের এনএসআই ও শুল্ক গোয়েন্দারা পরিত্যক্ত অবস্থায় সিটের নিচ থেকে ৪ কেজি ৫৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৩৬০ টাকা।

বিমান বন্দর সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, সকাল পৌনে ৯টার দিকে এনএসআই চট্টগ্রাম বিমান বন্দর টিম এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের (BG-152, শারজাহ থেকে চট্টগ্রাম) ভেতরে পরিত্যক্ত অবস্থায় সিটের নিচ থেকে ৪ কেজি ৫৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করে।

উদ্ধারকৃত স্বর্ণের পুরোটাই কাস্টমস কর্তৃক জব্দ হওয়ায় স্বর্ণের মূল্যের পুরোটাই সরকারি রাজস্ব হিসেবে গণ্য হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category