• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ঠান্ডায় কাঁপ‌ছে কুড়িগ্রামের মানুষ, ৫দিন ধরে দেখা নেই সূর্যের

দিনকাল বিডি ২৪ / ১৫০ Time View
প্রকাশঃ শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
উত্ত‌রের হি‌মেল হাওয়া আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হ‌য়ে প‌ড়ে‌ছে কু‌ড়িগ্রা‌মের জনজীবন। বি‌শেষ ক‌রে বিপাকে পড়েছে শিশু ও ব‌য়োবৃদ্ধরা। ঘন কুয়াশা উপেক্ষা ক‌রে জী‌বিকার তা‌গি‌দে কাজে যেতে বাধ‌্য হ‌চ্ছেন খে‌টে খাওয়া মানুষজন। ত‌বে স্থানীয় আবহা‌ওয়া অ‌ফিস জানি‌য়ে‌ছে এ প‌রি‌স্থি‌তি আরো ক‌য়েক‌দিন থাক‌তে পা‌রে।

জানা গে‌ছে, টানা ৫‌দিন ধ‌রে উত্ত‌রের জেলা কু‌ড়িগ্রামে‌ সূর্যের দেখা মে‌লে‌নি। দিনে-রাতে গু‌ড়িগু‌ড়ি বৃ‌ষ্টির ম‌তো ঝড়‌তে থা‌কে শীত। এর ম‌ধ্যে মৃদ‌ু বে‌গে ঠান্ডা হাওয়ায় স্থ‌বির হ‌য়ে প‌ড়ে‌ছে স্বাভা‌বিক জীবনযাত্রা। উলিপুর উপ‌জলার হা‌তিয়া বাজার এলাকার খো‌দেজা বেওয়া (৫৫) ব‌লেন, ‘ঠান্ডাত বা‌ঁচি না বাবা, ক‌য়দিন থা‌কি সূ‌র্যের দেখা ‌নাই। জা‌রের কাপড় না থাকায় আগুন ত‌পে দিন কাটবার নাক‌ছি।’ চর গু‌জিমা‌রির শা‌হের আলী (৮০) ও ঝরু মিয়া (৬২) জানান, রা‌তে বৃ‌ষ্টির ম‌তো শীত প‌ড়ে। সূ‌র্যের দেখা মিল‌ছে না। চরে ঠান্ডা খুব, এই ঠান্ডায় হাত-পা ব‌্যাথা ক‌রে। ঠিক ম‌তো চল‌তে পা‌রি না।

এ বিষয়ে রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, শনিবার সকালে কুড়িগ্রামে সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার তুলনায় ঠান্ডার তীব্রতা অ‌নেক। এরকম অবস্থা আরো ক‌য়েক‌দিন চল‌তে পা‌রে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category