• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

ঈশ্বরগঞ্জে শিক্ষক দম্পতির বাসায় চুরি

দিনকাল বিডি ২৪ / ১৪২ Time View
প্রকাশঃ রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

শরিফুল আলম,ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
স্বামী-স্ত্রী দুজনেই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শুক্রবার-শনিবার স্কুল সরকারি বন্ধ থাকায় বৃহস্পতিবার বিকেলে ঘরের দরজায় এবং গেইটে তালা
দিয়ে দুজনেই ময়মনসিংহ শহরে ছেলের বাসায় চলে যান। সেই সুযোগে আগে থেকে ওত পেতে থাকা চোরচক্র গেইট এবং ঘরের দরজার তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে। এরপর ওয়ারড্রবের ড্রয়ার

এবং স্টিলের আলমারির তালা ভেঙে ৬ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, ল্যাপটপসহ বিভিন্ন মালামাল লুট করে নেয় চুরের দল। দুর্ধর্ষ এই চুরির ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার দত্তপাড়া এলাকায়।

শিক্ষক দম্পতির আবু রায়হান শেখ দুবলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অপরদিকে তাঁর স্ত্রী জাহানারা বেগম ঈশ্বরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পৌরসভার দত্তপাড়া এলাকায় প্রায় ২০ বছর পূর্বে জায়গা কিনে বাসা করে বসবাস করে আসছিলেন ওই দম্পতি। এ অবস্থায় গতকাল শুক্রবার রাতের কোন এক সময় দুর্ধর্ষ এই চুরির ঘটনাটি ঘটেছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের।

এ প্রসঙ্গে আবু রায়হান শেখ নামে ওই প্রধান শিক্ষক বলেন, ‘ আজ সকালে ময়মনসিংহ ছেলের বাসা থেকে সোয়া ১১ টার দিকে বাসায় আসি। এসে গেইটের তালার পরিবর্তন দেখে সন্দেহ হয়। এরপর অন্যদিক দিয়ে ঘুরে ঘরের দরজার সামনে দাঁড়াতেই মাথায় আকাশ ভেঙে পড়ে। এরপর ঘরে ঢুকে দেখি সবকিছু তছনছ করা এবং ৬ ভরি স্বর্ণালংকার , নগদ ১ লাখ ২০ হাজার টাকা, ল্যাপটপ, বাসার দলিলপত্র, আমরা স্বামী-স্ত্রী দুজনেরই বিভিন্ন সার্টিফিকেট, কম্বল, ফ্রিজ থেকে মাছ- মাংস, ড্রাম থেকে চালসহ অনেক কিছু নিয়ে যায় চুরের দল’।

ঈশ্বরগঞ্জ থানার (পরিদর্শক) ফরিদ আহমেদ বলেন, ‘ চুরির ঘটনাটি আমি অবগত নই। তবে এ বিষয়ে অভিযোগ পেলে চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ
প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category