• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পোরশায় দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১২৪ Time View
প্রকাশঃ বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সাব রেজিস্টারি অফিস চত্বরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আয়োজনে পেশাগত কর্মদক্ষতা বৃদ্ধি ও নাগরিক সেবার মান উন্নয়ন বিষয়ক দিনব্যাপী অভ্যন্তরীন ওই প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন কোর্স সমন্বয়ক সাব-রেজিস্ট্রার খালেদা বেগম।

এর আগে কর্মশালার উদ্বোধন করেন সাব-রেজিস্ট্রার খালেদা বেগম। কর্মশালায় জাতীয় শুদ্ধাচার কৌশল, নামপত্তন ও অনলাইন ভ‚মি উন্নয়ন কর প্রদান পদ্ধতি, দলিল লিখন পদ্ধতি, জাতীয় পরিচয় পত্রের গুরুত্ব ও এর প্রাপ্তির যোগ্যতা, সংশোধন ও স্মার্ট কার্ড সংক্রান্ত বিষয়, দলিল রেজিস্ট্রিকরণে সরকারী রাজস্ব আদায় ও অডিট আপত্তি, পাওয়ার অব এ্যাটর্নি আইন-২০১২ ও পাওয়ার অব এ্যাটর্নি বিধিমালা-২০১৫ সংক্রান্ত সহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।

এতে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি পোরশা শাখার প্রিন্সিপাল অফিসার নুর আলম, অগ্রণী ব্যাংক পিএলসি নিতপুর শাখা ব্যবস্থাপক আব্দুল মান্নান, দলিল লেখক সমিতির সভাপতি সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক মম্পাদক জিল্লুর রহমান, সাব রেজিস্ট্রার অফিসের অফিস সহকারি নার্গিস তানজিমা, মহরার গোলাম সাকলাইন, পবিত্র, টি.সি মহরার মমিনুর রহমান। কর্মশালায় ১০০জন সনদধারী দলিল লেখক অংশ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category