• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পোরশায় ব্যবসায়ীক প্রতিষ্ঠান মা মটরস্ পুড়ে ছাই

দিনকাল বিডি ২৪ / ১২০ Time View
প্রকাশঃ শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশা সরাইগাছি মোড়ের সরাইগাছি-গাঙ্গুরিয়া রোডের রজনীগন্ধা সিনেমা হলে পার্শ্বে অবস্থিত ব্যবসায়ীক প্রতিষ্ঠান মা মটরস্ পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে আগুন লেগে প্রতিষ্ঠানটির প্রায় ৫০লক্ষ টাকার যন্ত্রাংশ সহ মালামাল পুড়ে গেছে।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা রাতেই আগুন নিভে ফেলে। তবে আগুনে সমস্ত মালামাল পুড়েগেছে বলে প্রতিষ্ঠানটির মালিক সরাইগাছি গ্রামের ইসা আলীর ছেলে আল আমিন জানান। তিনি জানান, বিডি গ্রামিনের সহযোগিতায় কয়েক বছর পরিশ্রমের মাধ্যমে তিনি তার এই প্রতিষ্ঠানটি দাঁড় করিয়েছিলেন। কিন্তু আগুন তার সব শেষ করে দিয়েছে।

এখন তিনি কি করবেন ভেবে পাচ্ছেননা বলে আকুতি করেন। এ বিষয়ে জানতে চাইলে পোরশা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার মাসুদ রানা জানান, তাদের ধারনা সর্টসার্কিট থেকে এই আগুনের উৎপত্তি। তবে তারা খবর পেয়ে দ্রæত ঘটনা স্থলে গিয়ে দেখেন আগুন নিভিয়েছেন। কিন্তু ততক্ষনে প্রতিষ্ঠানটির বিভিন্ন যন্ত্রাংশ সহ মালামাল প্রায় পুড়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category