• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে গ্রাম পুলিশের হাতে কর্তৃক ইউপি মেম্বর লাঞ্চিত

দিনকাল বিডি ২৪ / ১১৬ Time View
প্রকাশঃ সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট সদর উপজেলার খাঁনপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ রাজু আহম্মেদ এর বিরুদ্ধে একজন মহিলা সদস্যকে লাঞ্চিত করার গুরুত্বর অভিযোগ পাওয়া গেছে। এর আগেও একজন পুরুষ সদস্যকে ঐ গ্রাম পুলিশ কর্তৃক হুমকি ধামকি ও লাঞ্চিত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এঘটনায় ভুক্তভোগী সদর উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। যা নিয়ে এলাকাবাসির মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসি ও ভুক্তভোগীর লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, ঘটনার দিন শুক্রবার (২৬ জানুয়ারী) বিকালে খানপুর ইউনিয়ন পরিষদ চত্তরে কম্বল বিতরণ অনুষ্ঠান চলছিল।
এসময় সংরক্ষিত আসনের জনৈক মহিলা সদস্যা ৫নং ওর্য়াডের গ্রাম পুলিশ রাজু আহম্মেদ এর কাছে জানতে চান আশ্রায়ন প্রকল্পের ১১নং ঘরের বাসিন্দা সচিন নাথ দাশ তার নামের কম্বলটি তিনি পাননী কেন। সেই কম্বলটি কোথায় আছে। এই বিষয়টি জিজ্ঞাসা করতেই গ্রাম পুলিশ তেলে বেগুনে জ¦লে উঠে মহিলা সদস্যকে অকথ্য ভাষায় গালিগালাজ করে চেয়ারম্যান ফকির ফহম উদ্দীনের সামনেই তাকে লাঞ্চিত করেন।

এঘটনায় ভুক্তভোগী উপজেলা নির্বাহী অফিসারের কাছে রবিবার (২৮ জানুয়ারী) সকালে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগেও ঐ গ্রাম পুলিশ কর্তৃক জনৈক পুরুষ সদস্যও লাঞ্চিত হয়েছেন বলেও স্থানীয়রা জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category