• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী শহিদুলের মতবিনিময়

দিনকাল বিডি ২৪ / ২৬৩ Time View
প্রকাশঃ সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে রাণীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হাফেজ মো: শহিদুল ইসলাম সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

সোমবার দুপুরে উপজেলা সদরে তার অস্থায়ী কার্যালয়ে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। শহিদুল ইসলাম দৈনিক যায়যায় দিন, দৈনিক শাসশাইন পত্রিকার রাণীনগর প্রতিনিধি,ও অনলাইন নিউজ পোর্টাল দিনকাল বিডি ২৪ডট কমের প্রকাশক এবং রাণীনগর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক।

মতবিনিময় অনুষ্ঠানে রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি মো: ওহেদুল ইসলাম মিলন,সম্পাদক শাহরুখ হোসেন আহাদ,রাণীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মালেক,সম্পাদক সুকুমল কুমার প্রামানিক,প্রেস ক্লাব রাণীনগরের সভাপতি মুরাদ চৌধুরী সেলিম,সম্পাদক রিপন রউফ,ইনডিপেনডেন্ট টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি সাদেকুল ইসলাম ও কালবেলা পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি বিকাশ চন্দ্রসহ কর্মরত অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার মাধ্যমে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার সর্বস্তরের জনসাধারনের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন সম্ভাব্য প্রার্থী শহিদুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category