• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার অভাবে ভ্যান চালকের মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১৮৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

মোঃ আশরাফুল আলম,দিনাজপুর( ফুলবাড়ী) প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার অভাবে ভ্যান চালকের মৃত্যু। ফুলবাড়ী উপজেলা শিবনগর ইউপির ঘাটপাড়া গ্রামের মৃত্যু মোস্তাব এর পুত্র মোঃ দুলাল (৩৫) গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় অসুস্থ অবস্থায় ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়।

ভর্তি হওয়ার পর সে চিকিৎসার জন্য ছটপট করে। এ সময় কর্তব্যরত নার্স সাবিনা ইয়াসমিন কে অক্সিজেন দেওয়ার জন্য অনুরোধ করেন দুলাল। কিন্তু কর্তব্যরত নার্স তার কোন কথা কর্ণপাত না করে চলে যান। সকাল সাড়ে ১০টায় দুলাল চিকিৎসার অভাবে হাসপাতালে মৃত্যুবরণ করেন।

কর্তব্যরত দায়িত্বে ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডা: আলমগীর, নার্স সাবিনা ইয়ামিন, মোছা: সুরাইয়া বেগম ও মিনারা বেগম। এই ঘটনাকে কেন্দ্র করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকাবাসী বিনা চিকিৎসায় দুলাল এর মৃত্যু হওয়ায় ন্যায় বিচারের দাবী জানান।

ঐ ঘটনায় প্রত্যক্ষদর্শী ও রোগীরা জানান, সে অক্সিজেন ও চিকিৎসা পাওয়ার জন্য কর্তব্যরত নার্সদেরকে বার বার অনুরোধ করছিলেন কিন্তু তার কোন কথা কেউ কর্ণপাত করেন নি। এদিকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স এ অপ্রিতিকর ঘটনা যাতে না ঘটে এ জন্য ফুলবাড়ী পৌর সভার মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন স্থানীয় জনগণকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করেন। তিনি জানান, এই ঘটনার সাথে যারা জড়িত কমিটি করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যারা অপরাধী তারা অবশ্যই শাস্তি পাবে।

অপর দিকে ফুলবাড়ী পৌর সভার প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী মানুন জানান, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স এর দায়িত্বে যারা রয়েছেন তারা রোগীদের প্রতি কোন গুরুত্ব দেন না। গুরুত্ব না দেওয়ার কারণে এবং প্রশাসনের গুরুত্ব না থাকায় এই ধরনের ঘটনা দুঃখ জনক। যারা অপরাধী তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: মশিউর রহমান জানান, যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখ জনক। তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আইন শৃঙ্খরা রক্ষার্থে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনা শোনার সঙ্গে সঙ্গে হাসপাতালে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। বিচারের অসস্থ হওয়ায় দুলাল এর আত্মীয় স্বজনেরা লাশ নিজ বাড়ীতে নিয়ে যায়। এ রিপোট লেখা পর্যন্ত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ থমথমে অবস্থা বিরাজ করছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category