মো: সাজু ইসলাম,স্টাফ রিপোর্টার,রানীনগর(নওগাঁ):
নওগাঁ রানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফেজ মো: শহিদুল ইসলাম গণ সংযোগে ব্যস্ত সময় পার করছেন। তিনি প্রতিদিনের কর্মসুচির অংশ হিসাবে শুক্রবার (০২ ফেব্রয়ারী) বিকেলে উপজেলার কুঝাইল বাজারে গণসংযোগ করেছেন। এসময় তিনি সাধারণ ভোটার, পথচারি, ব্যবসায়ীসহ সকল শ্রেণি পেশার মানুষের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন।
তিনি বলেন, আপনাদের দোয়া ও সমর্থনে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করবো। আমি আপনাদের সাথে নিয়ে রানীনগর উপজেলা পরিষদকে একটি মডেল উপজেলা পরিষদ গঠন করবো। আমার বিশ্বাস আপনাদের সমর্থন পেলে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবো।