• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুর রেলওয়ে থানায় নতুন ওসি,র যোগদান

দিনকাল বিডি ২৪ / ১৩০ Time View
প্রকাশঃ সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
রেলওয়ে জংশন খ্যাত দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন পুলিশ ইন্সপেক্টর সাকিউল আজম। এর আগে তিনি সৈয়দপুর রেলওয়ে থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন। গত ২৯ জানুয়ারী তিনি পার্বতীপুর রেলওয়ে থানার ওসি হিসেবে যোগদান করেন।

পার্বতীপুর রেলওয়ে থানার ওসি এ কে এম নুরুল ইসলাম অন্যত্র বদলী হওয়ায় ওসি’র শুন্য পদে সাকিউল আজম ওসি হিসেবে যোগদান করেন। তিনি ২০০৫ ইংরেজি সালে সাব-ইন্সপেক্টর হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে তিনি পুলিশ ইন্সপেক্টর হন। এর আগে তিনি রেলওয়ে পুলিশের সান্তাহার রেলওয়ে থানা ও সৈয়দপুর রেলওয়ে থানার ওসি হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সদর দপ্তরের সিনিয়র সহকারী পুলিশ সুপার তোবারক আলী পার্বতীপুর রেলওয়ে থানার ওসি হিসেবে ইন্সপেক্টর সাকিউল আজম এর যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category