• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

গভীর রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন উলিপুর থানার ওসি

দিনকাল বিডি ২৪ / ১৪২ Time View
প্রকাশঃ বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে গভীর রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা ও পুলিশ পরিদর্শক(তদন্ত) তামবিরুল ইসলাম।

সোমবার গভীর রাতে থানা থেকে সাদামাটা পোশাকে বের হলেন থানার অফিসার ইনচার্জ ও তদন্ত। সাথে ক’জন পুলিশ সদস্য গাড়ি ভর্তি কম্বল নিয়ে ছুটে যান আশপাশের বাজারগুলোর ছিন্নমূল ও প্রহরীদের দ্বারে দ্বারে।

বিভিন্ন এলাকায় জুবুথুবু হয়ে ঘুমাচ্ছে কিছু বৃদ্ধ মানুষ। গাড়ি থেকে নেমেই একে একে কম্বল জড়িয়ে দিতে থাকলেন মানুষগুলোকে। একটু উঞ্চতা পেয়ে জেগে উঠলেন কেউ কেউ। বিস্ময় ভরা চোখে তাকিয়ে দেখলেন কম্বল জড়িয়ে দেওয়া মানুষটি আর কেউ নয়, তিনি ওসি গোলাম মর্তুজা। বৃদ্ধদের কেউ কেউ হাত বাড়িয়ে আশীর্বাদও করলেন। বিনয়ের সঙ্গে ওসি তাদের কাছে দোয়াও চাইলেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, শীতে যারা রাস্তায় রাস্তায় কষ্ট করছে তাদের পাশে দাঁড়িয়েছে পুলিশ। কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে এসব শীতার্ত মানুষকে কম্বল দেয়া হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চল ও প্রত্যেক উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম জেলা পুলিশ সবসময় অসহায় মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category