• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সংবাদ সম্মেলনে অভিযোগ ঃ নওগাঁর মহাদেবপুরে এসি ল্যান্ডের দ্বারা পুর্ব পুরুষ থেকে বসবাসরত এক পরিবার গৃহহারা।

দিনকাল বিডি ২৪ / ১২৩ Time View
প্রকাশঃ বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে এসি ল্যান্ড মোবাইল কোর্টের নামে পূর্ব পুরুষ থেকে বসবাসরত এক পরিবারকে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের মোঃ মোজাফফর হোসেন বুধবারি দুপুরে নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ উথাপন করেছেন।

সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে মোজাফফর হোসেন বলেছেন মহাদেবপুর উপজেলার শালবাড়ি মৌজায় আরএস খতিয়ান নবর ৪৫ এবং হাল দাগ নম্বর ২২৩ মোতাবেক ১২ শতাংশ জমির ওপর পূর্ব পুরুষের সূত্র ধরে বাড়িঘর নির্মান করে বসবাস করে আসছেন। এরই এক পর্যায়ে কোন এক সময় একই উপজেলার বামনসাতা গ্রামের ইমরান হোসেনের স্ত্রী নুর নাহার তাদের শরীক একই দাগে তরিকুল ও নূরুল ইসলামের নিকট থেকে দেড় শতক এবং জাহানারা’র নিকট থেকে আরও দেড় শতক মোট ৩ শতক জমি ক্রয় করে।

পরবর্তীতে উক্ত সম্পত্তির পূর্ব পশ্চিমাংশে ক্রয়কৃত ৩ শতক জমি দাবী করে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৩১৪ মিস/২০২৩ মামলা দায়ের করেন। আাদলত বাদিনীর দাখিলকৃত আরজি অনুযায়ী পূর্ব পশ্চিমাংশে দখলের আদেশ প্রদান করেন

কিন্তু এই রায়কে সম্পূর্ণ অবজ্ঞা করে এবং বসত বাড়িতে মেবাইল কোর্ট পরিচালনার কোন আইন না থাকলেও গত ৬ জানুয়ারি’২০২৪ দুপুর ১-৪৫ মিনিটে সেখানে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সম্পূর্ণ পাকা বাড়ি দীর্ঘদিন ধরে বসবাস করতে থাকা মোজাফফর হোসেনের পরিবারকে জোরপূর্বক বের করে দিয়েছেন। এ সময় পরিবারের লোকজন যুক্তি দেখাতে চাইলে এবং আদালতের রায় পর্যবেক্ষণ করতে অনুরোধ করলে তা অগ্রাহ্য করা হয়েছে। এ সময় এ সি ল্যান্ড বাড়ি থেকে বের না হলে গ্রেতার করার নির্দেশ দেন। এমনকি মোজাফফর হোসেনসহ পরিবারের সদস্যদের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে গাড়িতে তোলা হয়। শর্ত দেয়া হয় বাড়ি থেকে বের হলে ছেড়ে দেয়া হবে। গ্রেফতার এড়াতে তারা সব কিছু ছেড়ে বাড়ি থেকে বের হয়ে যান। বর্তমান পরিবারের সদস্যরা ঘরছাড়া হয়ে দুর্বিষহ দিনাতিপাত করছেন।

সংবাদ সম্মেলনে এর সুষ্ঠু প্রতিকার চেয়ে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category