• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কুড়িগ্রামে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

দিনকাল বিডি ২৪ / ১৫৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা বিসিক’র আয়োজনে জেলা আউটার স্টেডিয়াম সংলগ্ন স্বাধীনতার বিজয় স্তম্ভ চত্বরে ৮ থেকে ১৭ ফেব্রুয়ারি ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য হামিদুল হক খন্দকার।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম সহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রেদওয়ানুল হক দুলাল, নাসিব কুড়িগ্রামের সভাপতি মোঃ রেজাউল ইসলাম, কুড়িগ্রাম বিসিক এর উপব্যবস্থাপক শাহ মোহাম্মদ জোনায়েদ, ক্রীড়া সংস্থার সহ সভাপতি সাইদ হাসান লোবান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলক সরকার সহ কুড়িগ্রাম জেলার উদ্যোক্তাবৃন্দ।

মেলায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা তাদের উৎপাদিত পন্য ও হস্ত কুটির শিল্পের বিভিন্ন পন্য প্রদর্শিত করছে তাদের স্টলে। মেলায় আগত সকল নাগরিকবৃন্দ এ সকল স্টল থেকে তাদের প্রয়োজনীয় পন্য ক্রয় করতে পারবেন। কুড়িগ্রামের বিভিন্ন পর্যায়ের উদ্দ্যোক্তারা যাতে দেশে বিদেশে তাদের ব্যবসাকে নানা মাধ্যমে সম্প্রসারিত করতে পারেন, সে লক্ষ্যে অতিথিবৃন্দ উদাহরন, প্রেরণা ও প্রেষণা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category