• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কুড়িগ্রামে বিয়ের দাওয়াত খেতে এসে ভারতীয় নাগরিকের মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১১৯ Time View
প্রকাশঃ সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নে বিয়ের দাওয়াত খেতে এসে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।

জানা গেছে, গত ২১ জানুয়ারি বৈধ পাসপোর্টে স্ত্রী শেফালী সরকার ও ৩ বছরের ছেলে সন্তানসহ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের শ্বশুড়বাড়ি শ্রীকৃষ্ণ রায় মেঘারামের বাড়িতে আসেন ভারতীয় নাগরিক বিকাশ চন্দ্র সরকার (৪২)। ১০ ফ্রেব্রুয়ারি রাতে বিয়ের বাড়িতে বিকাশের শ্বাসকষ্ট অনুভূত হলে স্থানীয় এক পল্লী চিকিৎসক দিয়ে চিকিৎসা দিলে কিছুটা সুস্থ হন।

পরে ১১ই ফেব্রুয়ারি বিকেলে আবার শ্বাসকষ্ট অনুভব করলে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকাশ চন্দ্রকে মৃত ঘোষণা করেন। বিকাশ চন্দ্র ভারতের কোচবিহার জেলার কুস্তিবাড়ি দক্ষিণ থাপাইটারি গ্রামের মিলন চন্দ্র সরকারের পুত্র।

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাজমীন আক্ততার জানান, বিকাশ চন্দ্র সরকার নামের ওই রোগীকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

নিহতের স্ত্রী শেফালী সরকার বলেন, বোনের বিয়ের অনুষ্ঠানে আমার স্বামীর পুরোনো শ্বাসকষ্ট দেখা দেয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) প্রাণ কৃষ্ণ দেবনাথ বলেন, যেহেতু অসুস্থতার কারণে ওই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ করেনি। তাই আমরা লাশটি পরিবারের নিকট হস্তান্তর করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category