• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

আদমদীঘিতে চাচিকে কুপিয়ে হত্যার চেষ্টা ঘটনায় ভাসুরের ছেলের বিরুদ্ধে মামলা

দিনকাল বিডি ২৪ / ১৫৮ Time View
প্রকাশঃ সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহের জেরধরে দিনের বেলা প্রকাশ্যে আহাদ ফকির (২৬) নামের ভাসুরের ছেলে বাড়িতে ঢুকে হামলা চালিয়ে চাচী মোরশেদা বেগম (৪০)কে ধারালো হাসুয়া দিয়ে মাথায় কুপিয়ে হত্যার চেষ্টা ও ভয়ভীতি প্রদর্শন ঘটনায় আহাদ ফকিরকে আসামী করে আদমদীঘি থানায় মামলা হয়েছে।

উক্ত আহাদ ফকির আদমদীঘি সদর ইউপির গোড়গ্রাম বাউস্তপাড়ার সিদ্দিক ফকিরের ছেলে। গত রোববার (১১ ফেব্রয়ারী) রাতে হামলার শিকার মোরশেদা বেগমের ছেলে আহসান হাবিব মোহানুর বাদি হয়ে এই মামলা দায়ের করেন। পুলিশ এখনও আসামী আহাদ ফকিরকে গ্রেফতার করতে পারেনি।

মামলা সুত্রে প্রকাশ, আদমদীঘি উপজেলার গোড়গ্রাম বাউস্তপাড়ার প্রবাসির আসলাম ফকিরের স্ত্রী মোরশেদা বেগমের পরিবারের সাথে ভাসুর আবু বক্কর ছিদ্দিকের পরিবারের বেশ কিছুদিন যাবত পারিবারিক কলহ জেরধরে গত রোববার সকাল সাড়ে ৯টায় মোরশেদার বাড়িতে তার বড় ভাসুরের ছেলে আহাদ ফকির অনাধিকার প্রবেশ ও হামলা করে ছোট চাচী মোরশেদা বেগমকে হত্যার উদ্দেশ্যে মাথায় ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।

এসময় তার পুত্রবধু জহুরা বেগম এগিয়ে এলে তাকেও হামলাকারি ধাক্কা মেরে ভয়ভীতি দেখায়পালিয়ে যায়। পরে প্রতিবেশিরা আশংকাজনক অবস্থায় মোরশেদা বেগমকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করান। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামী গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category