• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

মোল্লাহাটে আশ্রয়ণের ঘরে আগুন দিয়ে ঘুমন্ত পরিবারকে হত্যা চেষ্টা

দিনকাল বিডি ২৪ / ১২১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া আশ্রয়ণ প্রকল্পের ঘরের ঘুমন্ত একটি পরিবারকে পুড়িয়ে হত্যা করার উদ্দেশ্যে বাহির থেকে দরজা বন্ধ করে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে অজ্ঞাত দুস্কৃতিকারীদের বিরুদ্ধে । উপজেলার চর দারিয়ালা আশ্রয়ণ প্রকল্পের ২৩ নং ঘরে সোমবার রাত ৪টার দিকে আগুন ধরিয়ে দেয়ার এ ঘটনা ঘটে । এঘটনায় ওই ঘরে থাকা পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের ঘরের লোক জন এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ সহ পরিবারের তিন জনকেই উদ্ধার করে।

ওই ঘরের মালিক আফজাল কাজি জানান, রবিবার রাত ১১টার পারে তিনি তার স্ত্রী এবং একমাত্র মেয়ে নবম শ্রেণীর ছাত্রী ফারজানা মিলে পরিবারের তিন সদস্যই ঘুমিয়ে ছিলেন। রাতের শেষার্ধে ৪টার দিকে তার ঘরের দরজা বাহির থেকে বন্ধ করে বারান্দায় থাকা খড়ির গাঁদায় আগুন ধরিয়ে দেয়। উক্ত আগুনের তাপে তাদের ঘুম ভেঙ্গে যায় এবং দরজা খুলতে না পেরে তিনি, তার স্ত্রী ও মেয়ে ডাক চিৎকার করে, তখন আশপাশের ঘরের লোক জন এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ সহ তাদেরকে উদ্ধার করে। আফজাল কাজি আরো জানান, তিনি সহ ওই আশ্রয়ণ প্রকল্পের আরো ২ বাসিন্দা ওহিদ ও বদির সকলের পক্ষে আশ্রয়ণ প্রকল্প দেখা শোনা করেন। এখানে মাদক সেবনকারীদের উৎপাত শুরু হয়েছে। সরকার কর্তৃক দেয়া ৫টি ডিপ-টিউবওয়েলের মধ্যে দুটি চুরি হয়ে গেছে। এছাড়া বিভিন্ন প্রকার ক্ষতি করে চলেছে। এর প্রতিবাদ করায় হয়তো তারা এ আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটাতে পারে।

অনুরূপ তথ্য দেন ওহিদ ও বদির। এঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন আশ্রয়ণ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category