• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম:
নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

চট্টগ্রামে ঘাট রক্ষায় কর্ণফুলী নদীর মাঝিদের বৈঠা বর্জন কর্মসূচি পালিত

দিনকাল বিডি ২৪ / ১৬০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

দিনকাল বিডি’ চট্টগ্রাম অফিস :চট্টগ্রামের কর্ণফুলী নদীর ঘাট রক্ষায় মাঝিদের বৈঠা বর্জন কর্মসূচি পালিত হয়েছে। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ ও মাস্টার প্ল্যান ২০১৪ অনুযায়ী কর্ণফুলীর নাব্যতার রক্ষার দাবিতে বৈঠা বর্জন ও অবস্থান ধর্মঘট পালিত হয়।

গতকাল বেলা ১১টায় নগরীর অভয়মিত্র ঘাট থেকে চট্টগ্রাম ইছানগর, বাংলাবাজার, ইছানগর সদরঘাট ও চরপাথরঘাটা ব্রিজঘাট সাম্পান মাঝি কল্যাণ সমিতির মাঝিরা ঘাটের যাত্রী পারাপার বন্ধ করে দেয়। এই সময় সকল মাঝিরা তাদের সাম্পান নিয়ে কর্ণফুলীর মাঝখানে গিয়ে অবস্থান ধর্মঘট পালন করে।

ধর্মঘট চলাকালীন সমাবেশে বক্তারা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ২০১৪ সালে প্রধানমন্ত্রীর নির্দেশ গঠিত স্ট্রেটেজিক মাস্টার প্ল্যান অনুযায়ী কর্ণফুলীর নাব্যতা রক্ষা ও প্রকৃত সাম্পান মাঝিদের ঘাট ইজারা দেয়ার দাবী অচিরেই বাস্তবায়নের আহ্বান জানান।
জনগণের প্রতিবাদ মঞ্চের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাহফুজুর রহমান বলেন, যারা স্বাধীনতাযুদ্ধের বিরোধিতা করেছে তারাই এখন নদী দখল করে দেশের সর্বনাশ করার চেষ্টা করছে।

তিনি বলেন, নদী দখল, তীর দখল ঘাট দখলের অপসংস্কৃতি বন্ধ করতে জনগণের প্রতিবাদ মঞ্চের সাথে সাম্পান মাঝি ও তাদের সংগঠনের নেতারা একজোট হয়েছে। স্বাধীনতাযুদ্ধে সাম্পান মাঝিদের অবদান অবিস্মরণীয়। কর্ণফুলী নদী ও তাদের রুটি রুজি রক্ষায় তারা সবাই বৈঠা হাতে নিলে আপনারা যারা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে দেশের সর্বনাশ করছেন আপনাদের রক্ষা হবে না।

এ সময় মাঝিরা চট্টগ্রাম সিটি করপোরেশনের সংগঠনের অন্তর্ভুক্তি বাতিল করার দাবি জানান। কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলীর সঞ্চালনায় বক্তব্য দেন, প্রধান সমন্বয়ক চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক আলীউর রহমান, রাজনৈতিক ও পরিবেশ সংগঠক মিতুল দাশগুপ্ত,

নারী নেত্রী হাসিনা আকতার টুলু, বিপ্লবী তারেকেশ্বর দস্তিদার পরিষদের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক, আরকেএস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জাহেদুল করিম সিকদার বাপ্পি, আবৃত্তিকার ও উপস্থাপক দিলরুবা খানম, শিক্ষিকা রোপি দাশ, রোজি চৌধুরী, কৃষিবিদ গোলাম মোস্তফা, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সহ সভাপতি জাফর আহমদ, সাধারণ সম্পাদক শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান দয়াল, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন আবুল, মোহাম্মদ আলী, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ আকরাম, রাশেদ, আবুল কালাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category