• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁয় পাটচাষী সমাবেশ’২০২৪ অনুষ্ঠিত হয়েছে

দিনকাল বিডি ২৪ / ১১৩ Time View
প্রকাশঃ সোমবার, ৪ মার্চ, ২০২৪

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় পাটচাষী সমাবেশ’২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টা থেকে নওগাঁ সদর উপজেলা হলরুমে পাট অধিদপ্তর এই সমাবেশের আয়োজন করে।

নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পাটচাষী সমাবেশের উদ্বোধন করেন।

উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় “সোনালী আঁশের সোনার দেশ, শিরোনামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সদরের এসি ল্যান্ড শওকত মেহেদী সেতু।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক, সাবেক সভাপতি মোঃ কায়েস উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান।

সমাবেশে প্রকল্পভুক্ত নওগাঁ সদর, মান্দা, বদলগাছি ও ধামইরহাট উপজেলার ২০০ পাটচাষী এই সমাবেশে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category