• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউপির দেড় একর জমির ধান ক্ষেত নষ্ট করেন প্রতিপক্ষরা

দিনকাল বিডি ২৪ / ১৩৯ Time View
প্রকাশঃ সোমবার, ৪ মার্চ, ২০২৪

মোঃ আশরাফুল আলম,দিনাজপুর (ফুলবাড়ী)প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খলিলপুর সরদার পাড়া গ্রামে প্রতিপক্ষরা জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা মোঃ দেলোয়ার সরদারের, এর দেড় একর জমিতে লাগানো ধান ক্ষেত উপড়ে ফেলেন ও বিষ প্রয়োগ করে নষ্ট করেন। পাবর্তীপুর উপজেলার হামিদপুর ইউপির খলিলপুর সরদার পাড়া গ্রামের আব্দুল হান্নান সরদারের অভিযোগে জানা যায়,

দীর্ঘদিন ধরে একই এলাকার মোঃ হাইকুল ইসলাম (৪০), মোঃ মিজানুর রহমান (৪৮), উভয়ের পিতা মৃত হজকেদ আলী, জালাল উদ্দীন (২৮), রনি (২৮) উভয়ের পিতা মোঃ শাহাজান আলী, মোঃ নুর উদ্দীন (২৫), পিতা মোঃ সোরাব আলী, মোঃ লিমন (২৪) পিতা মোঃ মিজানুর রহমান, মোছাঃ নিলুফা বেগম (৪৮), স্বামী মোঃ শাহাজাহান আলী, মোছাঃ হীরা বেগম (২৫), স্বামী মোঃ জালাল উদ্দীন, মোঃ আলো বেগম (৩৮), পিতা: ইমরান আলী, সর্ব সাং-খলিলপুর

সরদারপাড়া, পার্বতীপুর, দিনাজপুর। মোঃ সোরাব উদ্দীন (৪৫), পিতা:আছর উদ্দীন, খলিলপুর সরদারপাড়া, পার্বতীপুর, দিনাজপুর। তারা দলবদ্ধ হয়ে গত রবিবার গভীর রাতে মোঃ দেলোয়ার সরদারের, জমিতে গিয়ে ধান ক্ষেত কেটে ফেলেন ও বিষ প্রয়োগ করে নষ্ট করে দেন। উল্লেখ্য যে, ঐ ব্যক্তিরা মোঃ

দেলোয়ারের পরিবারদেরকে ২৫/০১/২০২৪ ইং তারিখে মারপিট করায় এদের বিরুদ্ধে মোঃ দেলোয়ার সরদারের, এর পুত্র আব্দুল হান্নান সরদার বাদি হয়ে পার্বতীপুর মডেল থানায় মারপিটের ঘটনায় ১১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-২৫, ২৬/০১/২০২৪ ইং। ধারা ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৫৪, ৪২০, ৫০৬ (২) ১১৪ ৩৪ পেনাল কোডে মামলা করেন। ঐ ব্যক্তিদের সাথে জমি জমার বিরোধ নিয়ে পারিবারিক মামলা চলছে।

এরই জের ধরে গত রবিবার দিবাগত রাত্রিতে মোঃ দেলোয়ার সরদার এর জমিতে বিষ প্রয়োগ করেন ও ধানক্ষেতের চারা উপড়ে ফেলেন। এই ঘটনায় স্থানীয় সাবেক ইউপি সদস্য মোঃ মোকছেদুল হক জানান, যারা এ ঘটনা ঘটিয়েছে তারা ঠিক করেনি। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কেননা, এতবড় ক্ষতি কোন ভাবে মেনে নেওয়া যায়না। প্রকৃত ঘটনা তদন্ত করে আইন প্রয়োগকারী সংস্থার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। জমির মালিক মোঃ দেলোয়ার সরদার জানান, যারা আমার এই ক্ষতি করেছে আমি তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category