মাওঃ আব্দুল কাহার সিদ্দিকী ,স্টাফ রিপোটারঃ নওগাঁর ধামইরহাট ইমাম মোয়াজ্জিন আলেম ওলামাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ধামইরহাট উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদ হলরুমে ইমাম মোয়াজ্জিন আলেম ওলামাদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্টিত হয় ।
এসময় মাও মোঃ আব্দুর রহমান শাহ এর সভাপতিত্বে
প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ধামইরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এটি এম বদিউল আলম অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাও জাকারিয়া সাহেব আলেমসমাজ ঐক্য থাকার প্রয়োজনীতা বিষয়ে আলোচনা করেন।এছাড়া ও আলোচনা করেন মাও ইনআমুল হক,মাও আব্দুল কাহ্হার সিদ্দিক মুনিপুরী, মাও রবিউল ইসলাম,মাও গোলাম রাব্বানী,মোঃ শহিদুল ইসলাম,মোঃ আবু ছালাম । উক্ত আলোচনা সভায় জুয়া, মাদক, বাল্যবিবাহ, যৌতুক ও অশ্লীলতা প্রতিরোধে আলেমদের ভুমিকা অপরিহার্য বলে বক্তব্য প্রদান করেন । আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করেন মাও মোর্শেদুল আলম।