• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ঈশ্বরগঞ্জে সোহাগি ইউনিয়নে রমজান উপলক্ষে ফ্রি হাট

দিনকাল বিডি ২৪ / ৩৮৮ Time View
প্রকাশঃ শনিবার, ৯ মার্চ, ২০২৪

শরিফুল আলম,ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ভ্রাম্যমাণ একটি দোকানে থরে থরে সাজানো বাজার সামগ্রী। শিম, বেগুন, আলু, তেল, পেয়াজ, লবণ, মাংসের মসলা, ডাল, চিনি, রসুন, ঝিঙ্গা, টমেটো, বাঁধা কপি, মরিচ, হাঁসসহ বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়ে সাজানো ১০ টি স্টল। উপকার ভোগীরা যার যার পছন্দ নিচ্ছে রোজার জন্য বাজার। এসব বাজার নিতে দিতে হচ্ছে না কোনো টাকা।শুক্রবার (৮ মার্চ) বিকালে ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের বিপরীতে এই ইভেন্টের আয়োজন করা হয়।

ইভেন্টের আয়োজন করে বন্ধু সমাজ কল্যাণ ফাউন্ডেশন নামে স্থানীয় একটি সংগঠন।বন্ধু সমাজ কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: বিল্লাল হোসেন ও সোহাগী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মো: আঃ গনি ফিতা কেটে ‘বিনামূল্যে বাজার বিতরণ’ এর উদ্বোধন করেন। দোকানে সাজানো খাদ্য সামগ্রী সেখান থেকে বিনা পয়সায় নিজের প্রয়োজনীয় সবজি নিতে পেরে খুশি এলাকার নিম্নআয়ের প্রান্তিক জনগোষ্ঠীর লোকজন।

এমন উদ্যোগ অব্যাহত রাখার দাবি অসহায় এই মানুষ গুলোর।উল্লেখ্য, ২০২০ সালে সংগঠনটি আত্মপ্রকাশের পর থেকে করোনা মহামারী পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ঘরহীন মানুষকে ঘর উপহার দেয়া, ক্যান্সারে আক্রান্ত রোগীদের সহায়তা, শীতবস্ত্র, টিউবওয়েল বিতরণসহ বিভিন্ন সমাজিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। আয়োজনে উদ্বোধন করে সোহাগী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মো: আঃ গনি বলেন, এমন উদ্যোগ আগে কখনো দেখিনি । তারা যে কার্যক্রম করেছে এতে অসহায় মানুষদের রমজান ভালো ভাবে কাটবে। এমন কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছে।

বন্ধু সমাজ কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: বিল্লাল হোসেন বলেন, সংগঠনের সদস্যদের প্রচেষ্টায় সমাজের বৃত্তবানদের সহযোগিতায় অসহায় নিম্ন আয়ের এই মানুষ গুলোর পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।

উপকার ভোগী সামছুন্নাহার (৪০) বলেন, কোনো টাকা ছাড়াই পরিবারের জন্য রমজানের বাজার পেয়েছি। কোন টাকা-পয়সা ছাড়া রমজানের বাজার পেয়ে অনেক ভালো লাগছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category