নওগাঁ প্রতিনিধি: ‘টেকসই উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় গণপ্রকৌশলী দিবস ও আইডিইবি’র ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স জেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকালে শহরের মুক্তির মোড়ে কেন্দ্র শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক উত্তম কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, আইডিইবি’র জেলা শাখার সভাপতি এ,কেএম নাজমুল আলম, সাধারণ সম্পাদক ফেরাউল ইসলাম, যুগ্ন-সম্পাদক চন্দন কুমার দেব, কোষাধ্যক্ষ নিজামুল হকসহ অন্যান্যরা। র্যালীতে বিভিন্ন ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স অফিসার ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। এছাড়াও সেখানে এক নৃত্য পরিবেশিত হয়