• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পটুয়াখালী পৌরসভার নির্বাচনে মেয়র মহিউদ্দিন

দিনকাল বিডি ২৪ / ১২০ Time View
প্রকাশঃ রবিবার, ১০ মার্চ, ২০২৪

মোঃ ফোরকান, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী পৌরসভার নির্বাচনে আবারও মেয়র নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন আহমেদ।তিনি বর্তমানে পটুয়াখালী পৌরসভার মেয়র। নির্বাচনে মহিউদ্দিন আহমেদ জগ প্রতীক নিয়ে পেয়েছেন ২০ হাজার ৭১৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. মো. শফিকুল ইসলাম মোবাইল প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৬৭৬ ভোট। ১১ হাজার ৪২ ভোটের ব্যবধানে মহিউদ্দিন আহমেদ পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, পটুয়াখালী জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা খান আবি শাহানুর খান।

তিনি বলেন, গতকাল শনিবার সকাল থেকে ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছেন, কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ ১১ হাজার ৪২ ভোটের ব্যবধানে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন।

এদিকে নির্বাচনে মোট পাঁচজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন মো. নাসির উদ্দিন খান (কম্পিউটার প্রতীক), মো. এনায়েত হোসেন (নারিকেল গাছ প্রতীক) ও আবুল কালাম আজাদ (রেল গাড়ী) এছাড়া ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪১ জন ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

মেয়র মহিউদ্দিন আহমেদ বলেন, গত ৫ বছর এই শহর এবং প্রতিটি মানুষের জন্য কাজ করেছি। তাই মানুষ এর প্রতিদান হিসেবে আমাকে বিজয়ী করেছেন। পটুয়াখালী পৌরবাসীর কাছে কৃতজ্ঞ। আগামী ৫ বছর মানুষের জন্য বরাবরের মতোই কাজ করবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category