• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মাদারগঞ্জে আল আকাবা বহুমুখী সমবায় সমিতির অফিসে গ্রাহকের তালা

দিনকাল বিডি ২৪ / ১৮৭ Time View
প্রকাশঃ রবিবার, ১০ মার্চ, ২০২৪

এম আর সাইফুল, মাদারগঞ্জ (জামালপুর):
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গ্রাহদের আমানতের টাকা ফেরত না পেয়ে আল আকাবা বহুমুখী সমবায় সমিতির অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন গ্রাহকরা। রবিবার বিকালে উপজেলার বালিজুড়ী বাজার কাঁচা বাজার এলাকায় আল আকাবা বহুমুখী সমবায় সমিতির অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে সমিতির গ্রাহকরা। এ সময় সমিতির অফিসে দেখা মেলেনি কোন কর্মকর্তাকে। প্রায় ১৫ হাজার গ্রাহক হাজার কোটি আমানত রেখেছে এ সমিতিতে।

সমিতির গ্রাহক উপজেলার জোনাইল পূজাঘাটি এলাকার আবদুল কাদের বলেন, তিনি আল আকাবা বহুমুখী সমবায় সমিতিতে তিনটি নামে ৫০ লাখ টাকা আমানত রেখেছেন। প্রথম দিকে তারা নিয়মিত মুনাফা দিলেও গত ৪-৫ মাস যাবৎ কোন মুনাফাও দিচ্ছে না আবার আমানতের টাকাও ফেরত দিচ্ছে না।

সমিতির গ্রাহক দক্ষিণ আফ্রিকা প্রবাসী মোশাররফ হোসেন বলেন, ২০২২ সালে আমার কষ্টে অর্জিত টাকা, সাড়ে ৫ লাখ টাকা আল আকাবা সমিতিতে জমা রেখেছি। এখন টাকা ফেরত চাইলে তারা টাকা ফেরত দিচ্ছেনা।

তাসলিমা খাতুন নামে এক গ্রাহক বলেন, তিনি সাড়ে তিন লাখ টাকা আল আকাবা সমিতিতে জমা রেখেছেন। তারা দীর্ঘদিন ধরে আমাদের ঘুরাচ্ছে, কিন্তু টাকা ফেরত দিচ্ছে না। আমাদের টাকা ফেরত চাই।

কান্না জড়িত কন্ঠে সোহরাব আলী বাবু নামে এক বৃদ্ধ বলেন, ওমরাহ হজ্জের জন্য ২ লাখ টাকা আমানত রেখেছি এই সমিতিতে। তারা আমাকে টাকা ফেরত দিচ্ছে না।
সমিতিতে মনোহর আলী ১৩ লাখ ৮৭ হাজার, শিরিনা বেগম ১০ লাখ, আবদুল লতিফ ৩৬ লাখ, জহুরুল ইসলাম ১৬ লাখ, গোলাম মওলা ২০ লাখ, কোহিনুর বেগম ৪৬ লাখ টাকা জমা রেখেছেন। তারা তাদের আমানতের টাকা ফেরত না পেয়ে দিশেহারা। তাদের টাকা ফেরত পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে জানতে আল আকাবা বহুমুখী সমবায় সমিতির কোন কর্মকর্তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে মুঠোফোনে উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম খানের কাছে জানতে চাইলে তিনি নামাজে আছেন বলে জানান।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, এ বিষয়ে তিনি কোন তথ্য বা অভিযোগ পাননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category