• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কুড়িগ্রাম জেলা পুলিশের নারী, শিশু সার্ভিস ডেস্কে ২৮৫ জনকে সেবা প্রদান

দিনকাল বিডি / ২০৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে গত অক্টোবর মাসে ২৮৫ জন সেবা প্রার্থীকে সেবা প্রদান করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, অভিযোগের প্রেক্ষিতে জেলা পুলিশ কর্তৃক তাৎক্ষণিক এবং মানবিক সাড়া প্রদানে স্বামী স্ত্রীর মধ্যে ১০ টি বিরোধ মীমাংসা হয়, ৪১ জন শিশু এবং ভিকটিমকে উদ্ধার করে তাদের মা ও পরিবারের নিকট প্রদান করা হয়, ৯৯ টি জমিজমা, টাকা-পয়সা ও ভয়-ভীতি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করা হয়।এছাড়াও পুলিশের আন্তরিকতায় বিভিন্ন ধরনের সনদপত্র, আইডি কার্ড ও দুস্থ ভাতার কার্ড হারানো বিষয়ে ৮২ টি সাধারণ ডায়েরি করা হয়। ডেস্ক অফিসারের নিকট সেবা প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে যৌতুকের জন্য মারপিটের মামলা ৯ টি, যৌন-নিপীড়ন ও ধর্ষণের চেষ্টার মামলা ৬টি, ধর্ষণ মামলা ৪ টি, মাদকদ্রব্য উদ্ধার মামলা ১ টি, মারপিট, চুরি, ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি বিষয়ে মামলা ১৩ টি মামলা রেকর্ড করা হয়। এছাড়াও নিখোঁজ ব্যক্তি, ওয়ারেন্ট তামিল ও মাদক বিষয়ক তথ্য গ্রহণ এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডেস্ক অফিসার অভিযোগকারী এবং তদন্তকারী কর্মকর্তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে স্থানীয় আইনগত কর্তৃত্ববান সকলের সহযোগিতায় অভিযোগ সংক্রান্তে সর্বোচ্চ দ্রুততার সাথে আইনগত ও মানবিক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা হয়েছে।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, প্রতিটি থানায় প্রত্যেক নাগরিকের পুলিশি সেবা নিশ্চিত করতে কাজ করছে জেলা পুলিশের সদস্যরা। সকলের সম্মিলিত সহযোগিতায় কুড়িগ্রামকে নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category