• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ফকিরহাট বাসীকে শেখ হেলাল উদ্দীন এমপি’র কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান

দিনকাল বিডি ২৪ / ১৪২ Time View
প্রকাশঃ রবিবার, ১৭ মার্চ, ২০২৪

বাগেরহাট. প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট উপজেলাবাসীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও অংগ্রহণমূলক করায় বাগেরহাট- ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন কৃতজ্ঞতা জানান। শনিবার (১৬ মার্চ) ফকিরহাটের বেতাগায় এ কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফকিরহাট উপজেলার ৬৫.০৭ ভাগ ভোটার কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেছেন। প্রদানকৃত ভোটের ৮৬.৭৯ ভাগ ভোট নৌকা প্রতীকে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে জয়যুক্ত করায় এ কৃতজ্ঞা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

কৃতজ্ঞতা জ্ঞাপনের ব্যতিক্রমী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব।

প্রধান অতিথির বক্তব্যে শেখ হেলাল উদ্দীন এমপি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে থাকায় ফকিরহাটবাসীর কাছে আমি চির কৃতজ্ঞ। একটি উন্নয়নমূখী ও অসাম্প্রদায়িক ফকিরহাট গড়ার জন্য ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ দাদাকে আমি ধন্যবাদ জানাই। তিনি আমার প্রতিনিধি হিসেবে ফকিরহাটকে সুন্দরভাবে পরিচালনা করছেন। এ ধারাবাহিকতা রক্ষা করার জন্য আপনারা তাকে সহযোগিতা করবেন।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সৈয়দ আলতাফ হোসেন টিপু, মো. কাওসার আলী ফকির, শেখ ইমরান হোসেন লিটু, শেখ আসলাম আলী, শেখ সারোয়ার হোসেন, শেখ মনিরুল ইসলাম, শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ, মো. রেজাউল করিম ফকির, হিটলার গোলদার, মোড়ল জাহিদুল ইসলাম, আমিনুর রশীদ মুক্তি, মহিলা আ’লীগের নিলুফার ইয়াসমিন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category