• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

ফকিরহাটে ১১কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১৩১ Time View
প্রকাশঃ রবিবার, ২৪ মার্চ, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে পৃথক অভিযানে ১১কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মোংলা উপজেলার দিগরাজ বালুর মাঠ এলাকার শাহাদাত হোসেনের স্ত্রী নুরজাহান বেগম (৩০) এবং রামপাল উপজেলার শ্রিফলতলা এলাকার সেলিম হাওলাদারের মেয়ে ফাতেমা আক্তার সাথী (২৩)।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাত্র এক ঘন্টার ব্যবধানে নুরজাহান বেগমকে ৭ কেজি এবং ফাতেমা আক্তারকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তার হওয়া নারী মাদক কারবারিরা দীর্ঘদিন যাবৎ গাঁজার বড় বড় চালান হাত বদল করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ফকিরহাট মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category