• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সরকারি খাদ্য গুদামে কর্মরত অবস্থায় কুলির মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১৩০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর সরকারি খাদ্য গুদামে কর্মরত অবস্থায় জয়েন উদ্দিন (৬৫) নামের এক কুলির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, উলিপুর সরকারি খাদ্য গুদাম চত্ত্বরে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে নিহতকে দাফন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উলিপুর সরকারি খাদ্য গুদামে বুধবার (২৭ মার্চ) বিকালে ট্রাক থেকে চালের বস্তা নামিয়ে গুদামে নিচ্ছিলেন একদল কুলি। এ সময় কর্মরত অবস্থায় জয়েন উদ্দিন অসুস্থ্য হয়ে পড়েন। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে নিহত জয়েন উদ্দিনকে নাড়িকেল বাড়ি তিস্তারপাড় জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে যানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। নিহত জয়েন উদ্দিন পৌর শহরের নাড়িকেলবাড়ী কাজিরচক এলাকার মনির উদ্দিনের ছেলে। তিনি ১০ সন্তানের জনক।

খাদ্য গুদাম কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, গুদামের লেবার জয়েন উদ্দিন বয়স্ক মানুষ। উনি আগে থেকেই কিছুটা অসুস্থ্য ছিলেন। বুধবার বিকালে কর্মরত অবস্থায় অসুস্থ্য হয়ে পড়লে অন্যান্য লেবাররা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেরুল ইসলাম বলেন, জয়েন উদ্দিন নামের ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category