• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে জমিজমা নিয়ে বিরোধে মামাদের হাতে খুন শিশু আহসান দাবী পুলিশ সুপারের

দিনকাল বিডি ২৪ / ১১৬ Time View
প্রকাশঃ সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চরকচুরিয়া গ্রামে সার্জিকাল টেপ পেচিয়ে হাত-পা ও মুখ বেঁধে শিশু আহসান বিশ্বাস (৫) হত্যাকান্ডের ঘটনায় আপন দুই চাচাতো মামা মোঃ আকবর শেখ (২৩) ও হিজবুল্লাহ শেখ (২৪) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমি জমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিত ভাবে শিশুটি হত্যা করে তার মৃত দেহ গুম করার চেষ্টা করছিল ঘাতকেরা ।

আধুনিক ডিভাইজের সহায়তায় খুনিকে সনাক্ত করে রবিবার (৭ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই দুই জনকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৮ এপ্রিল) দুপুরে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার আবুল হাসনাত খান।

তিনি জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আকবর শেখ জানিয়েছে, শিশু আহসানের পরিবারের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসচ্ছিল। ওই বিরোধের জেরে পরিকল্পিত ভাবে শিশু আহসানকে নির্মম ভাবে হত্যা করা হয়। এ ঘটনায় শিশুটির পিতা মোঃ কামরুজ্জামান বিশ্বাস বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কি না সে বিষয়ে আমাদের তদন্ত অভ্যাহত রয়েছে।

শিশুটি বলাৎকার হয়েছে কি না এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, আমরা প্রাথমিক ভাবে সেটা ধারনা করে ছিলাম। তবে মেডিকেল রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবো।

উল্লেখ্য,শুক্রবার (০৫) এপ্রিল বিকালে বাড়ির উঠানে খেলার সময় শিশুটি নিখোজ হয় । শনিবার (০৬ এপ্রিল) দুপুরে মোল্লাহাট উপজেলার চরকচুরিয়া গ্রামের জনৈক দাউদ শরীফের পানের বরাজের পাশের একটি গর্ত থেকে সার্জিকাল টেপ পেচিয়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় শিশু আহসান এর মরদেহ উদ্ধার করে পুলিশ। তার চব্বিশ ঘন্টার মধ্যে শিশুটির হত্যাকারি দুই চাচাতো মামাকে গ্রেফতার করেছে পুলিশ ।

গ্রেফতার কৃত মোঃ আকবর শেখ (২৩) চট্রগ্রামে পোর্ট সিটি ইন্টার ন্যাশনাল ইউনিভাসিটিতে নৈশ প্রহরী ও হিজবুল্লাহ শেখ (২৪) সেনা বাহিনীর বগুড়া জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টে ,১১ পদাতিক ডিভিশনে মসালচী (কুক) হিসেবে কর্মরত ছিলেন । তারা ছুটিতে বাড়ি এসেছেন গত বুধবারে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category