বাগেরহাট প্রতিনিধি।।
ঈদ-উল-ফিতর উপলক্ষে জনসাধারণের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে লঞ্চ,খেয়া ও ফেরি ঘাট সমূহে টহল শুরু করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
সোমবার( ৮ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্ত সকল ক্যাম্প ও স্টেশন সমুহ হতে রুপসা, কয়রা, নলিয়ান, মোংলা, শরণখোলা এবং কৈখালীর গুরুত্বপূর্ণ লঞ্চ,খেয়া ও ফেরি ঘাট সমূহে জনসচেতনতা মূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও বোট এবং নৌযান সমূহে তল্লাসী এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রাম শুরু করা রয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ মুনতাসীর ইবনে মহসীন এ তথ্য নিশ্চিত করে জানান, তাদের এ কার্যক্রম ২৪ ঘন্টা অব্যাহত আছে এবং ঈদ উল-ফিতর পরবর্তী যাত্রীসাধারণের নিরাপদ গন্তব্যে পৌঁছানো পর্যন্ত চলমান থাকবে।