• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

শার্শায় ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন

দিনকাল বিডি / ২১২ Time View
প্রকাশঃ বুধবার, ৯ নভেম্বর, ২০২২

সোহেল রানা,যশোরঃ
যশোরের শার্শায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ নভেম্বর) সকালে শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পালের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা উপজেলা কৃষি অফিসার প্রতাপ মন্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবু বিল্লাল হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেল প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। উক্ত মেলায় ভিন্ন ভিন্ন আয়োজনে ছিল ৪৪ টি স্টল, পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category