• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

সান্তাহার স্টেশনে ৯৭ বোতল ফেনসিডিল ও গাঁজাসহ চার নারী মাদক কারবারি গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৪১ Time View
প্রকাশঃ বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশনে ৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল ও দেড় কেজি গাঁজাসহ চার নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। গত মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত সা১ে১ টায় করতোয়া এক্সপ্রেস ট্রেন অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নওগাঁ জেলার পতœীতলা উপজেলার গোবিন্দডাঙ্গা পাড়ার বাবুল হোসেনের স্ত্রী সালমা আক্তার (৫৩), একই গ্রামের বাহার আলীর স্ত্রী শিউলি বেগম (৪০), মকলেছার রহমানের মেয়ে মোরশেদা (৪৫) ও চক গোবিন্দপাড়া গ্রামের মকলেছারের স্ত্রী ছানোয়ারা বিবি (৭০)।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে বুড়িমারী হতে সান্তাহার স্টেশনগামী আন্ত:নগর করতোয়া এক্সপ্রেস ট্রেনে সান্তাহার স্টেশনে অবস্থান করার পর গোপন সংবাদের ভিক্তিতে সান্তাহার রেলওয়ে পুলিশ ওই ট্রেনে অভিযান চালিয়ে যাত্রী বেশে কোমরে বাঁধা অবস্থায় সালমা আক্তারের নিকট থেকে ৩৪ বোতল ফেনডিসিল, শিউলি বেগমের নিকট থেকে ৩৫ বোতল মোরশেদা বেগমের নিকট থেকে ২৮ বোতলসহ ৯৭ বোতল ফেসিডিল এবং ছানোয়ারা বিবির নিকট থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে পরদিন গতকাল বুধবার আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category