এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে :
নির্বাচনী আচরণবিধি অমান্য করে প্রচারণা চালানোর অপরাধে চট্টগ্রামের মীরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উম্মে কুলসুম চম্পা কে ২০ হাজার টাকা জরিমানা করেছেন এবং আগামী তে সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছেন মীরসরাই উপজেলা ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব প্রাপ্ত প্রশান্ত চক্রবর্তী।
সূত্র জানায়, উক্ত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উম্মে কুলসুম চম্পা মীরসরাই উপজেলা পরিষদের সরকারি কার্যালয় এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়ে আচরণবিধি লঙ্ঘন করায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার নির্বাচন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, মঙ্গলবার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বিবি কুলসুম চম্পা তার পদ্মফুল প্রতীকের সমর্থনে মীরসরাই উপজেলা পরিষদ প্রাঙ্গণের বিভিন্ন সরকারি কার্যালয়ে নির্বাচনী প্রচারপত্র বিলি করছিলেন।
উক্ত সংবাদ পেয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালন পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী।
এ সময় তিনি উক্ত প্রার্থীকে সরকারি অফিসের সামনে নির্বাচনী প্রচারণার দায়ে ২০ হাজার টাকা নগদ জরিমানা করেন। এবং আগামীর জন্য সতর্ক করে দেন।